শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা রউফ চৌধুরী আর নেই

Deepto News : দীপ্ত নিউজ
মৃন্ময় মাসুদপ্রকাশ :
র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা রউফ চৌধুরী আর নেই

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরী মারা গেছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, রউফ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।

আ. রউফ চৌধুরীর নামাজে জানাজা শনিবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ মুন্সিগঞ্জের পৈতৃক বাড়িতে নেয়া হয়।