
র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা রউফ চৌধুরী আর নেই

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরী মারা গেছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, রউফ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।
আ. রউফ চৌধুরীর নামাজে জানাজা শনিবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ মুন্সিগঞ্জের পৈতৃক বাড়িতে নেয়া হয়।





