শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রোটাবর্ষে ২০০ গৃহহীনকে ঘর করে দিবে রোটারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রোটাবর্ষে ২০০ গৃহহীনকে ঘর করে দিবে রোটারি
২০২৩-২৪ রোটাবর্ষ

২০২৩–২৪ রোটাবর্ষে রোটারি ড্রিষ্ট্রিক্ট–৩২৮২ এলাকায় ২০০ গৃহহীনদের ঘর করে দিবেন বলে জানিয়েছেন ড্রিষ্ট্রিক্ট গভর্ণর প্রকোশলী মতিউর রহমান।

বুধবার (৫ জুলাই) দুপুরে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম কনভেনশন হলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মতিউর রহমান বলেন, ‘রোটাবর্ষ উপলক্ষে চট্রগ্রামে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার, ফেনীতে রোটারি সেন্টারসহ একাধিক জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে‘।

রোটারিয়ান সাংবাদিক শাহাদাত হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন রোটারি এরিয়া অ্যাডভাইজার আবু জুবায়ের ভূঁইয়া মুন্না, এরিয়া কো–অর্ডিনেট সাইদুল মিল্লাত মুক্তা সহ রোটারি পদ্মা জোনের দশটি ক্লাবের প্রতিনিধিবৃন্দ।

বর্তমানে পৃথিবীর ২০৪ টি দেশে ৪৬ হাজার রোটারি ক্লাবের মাধ্যমে ১৪ লাখের অধিক রোটারিয়ান মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।

 

আবদুল্লাহ আল–মামুন/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ