শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড পরিমাণ কয়লা নিয়ে পায়রা বন্দরে বিদেশি জাহাজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার আনকোরেজে ভিড়েছে ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের একটি জাহাজ। সোমবার (১০ এপ্রিল) বিকেলে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ৪০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বাহামসের পতাকাবাহী এ জাহাজটি এসে পৌছায়।

মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে এসব কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে। ১০ দশমিক ২০ মিটার গভীরতার এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। এটির দৈর্ঘ্য ১৯০ মিটার ও প্রস্থ ৩২ মিটার।

এর আগে গত বৃহস্পতিবার ১০.২ মিটার গভীরতার আরও একটি জাহাজ ৩৭,৮০০ মেট্রিক টন কয়লা ইনার আনকোরেজে আসে। পরে মাল খালাসের পর রবিবার জাহাজটি বন্দর ত্যাগ করে।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More