‌‘রাষ্ট্রপতি হচ্ছেন’ শুনে যা বললেন মির্জা ফখরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন— এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন— এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে।

তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মির্জা ফখরুল নিজেও বলছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

রবিবার (৯ আগস্ট) রাতে বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিবকে এ বিষয়ে অবহিত করার পর তিনি জানিয়েছেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই।”

এর আগে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।

নির্বাচন ভবনে অবস্থিত প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More