শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় ভ্যাকসিন গবেষককে হত্যা, যুবক গ্রেফতার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাশিয়ায় ‘স্পুটনিক ভি’ করোনার টিকা তৈরিতে সহায়তাকারী বিজ্ঞানীদের একজন আন্দ্রে বোটিকভকে তাঁর অ্যাপার্টমেন্টে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার ৪৭ বছর বয়সী বোটিকভকে তাঁর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি রাশিয়ার গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ইকোলজি অ্যান্ড ম্যাথমেটিকসের একজন জ্যেষ্ঠ গবেষক ছিলেন। রুশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে স্পুটনিক ভি টিকা তৈরি করা ১৮ বিজ্ঞানীদের একজন ছিলেন বোটিকভ।

করোনা টিকা নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে এই ভাইরোলজিস্টকে ‘অর্ডার অব মেরিট ফর দ্য ফাদারল্যান্ড’ পুরস্কারে ভূষিত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ তদন্তকারী কর্তৃপক্ষ এক টেলিগ্রাম বিবৃতিতে বলেছে, তারা বোটিকভের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করছে।

তদন্তকারীদের তথ্যমতে, গ্রেপ্তার যুবকের বয়স ২৯ বছর। তাঁর সঙ্গে বোটিকভের সঙ্গে তর্কবিতর্ক হয়েছিল। একপর্যায়ে তিনি বোটিকভকে বেল্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যাকাণ্ড শেষে তিনি পালিয়ে যান।

রুশ তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, বোটিকভের লাশ উদ্ধারের পরপরই সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেছেন। তাঁকে ইতিমধ্যে অভিযুক্ত করা হয়েছে। অতীতে তাঁর অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More