শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা
দীপ্ত নিউজ
খেলা

রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় টেবিল টপার বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্যে। প্রতিপক্ষ ১৩ নম্বরে অবস্থান করা এস্পানিওল। মাদ্রিদে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

চলতি মৌসুমে ভালো খেললেও ঠিক সেরা ছন্দে নেই রিয়াল তারকা করিম বেনজেমা। অ্যাংকেলের চোটের কারণে থাকছেন না এই ম্যাচে। তবে, কোচের বিশ্বাস নিজের সেরা ফর্মে ফিরবেন বেনজেমা। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গ্যালাক্টিকোরা।

এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিয়েছে গ্যালাক্টিকোরা। রক্ষণের পাশাপাশি আক্রমণ ভাগেও বাড়তি নজর কোচ কার্লো আনচেলত্তির।

 

যূথী/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।