শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন

 

রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে ধরে সংঘর্ষে একজনের হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষ। আহত আলতাফ হোসেন মহানগরীর খুলিপাড়া এলাকার বাসিনা।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরের দিকে মহানগরীর খুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসি জানায়, এলাকায় দীর্ঘদিন থেকে আহত আলতাফ গ্রুপ ও স্থানীয় আজিজ গ্রুপের মধ্যে উত্তেজনা হয়ে আসছিলো। এ নিয়ে স্থানীয় কাউন্সিলর নিযাম–উল আযীম মীমাংসা করারও চেষ্টা করেন। কিন্তু তার পরেও উত্তেজনা ছিল। এ নিয়ে আজ দুপুরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আলতাফের বাম হাতের কবজি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়।

এছাড়াও তার ডান হাতের কয়েকটি আঙ্গুলও কেটে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আহত আলতাফকে ঢাকায় রেফার্ড করেন।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ইউ. আদনান / আল /দীপ্ত সংবাদ