দীপ্ত নিউজ
রাজধানী

রাজধানীর আবাসিক হোটেলে মিলল তরুণের মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীর আবাসিক হোটেলে মিলল তরুণের মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

রাজধানীর কলাবাগানে একটি আবাসিক হোটেল থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই তরুণের নাম সাব্বির হোসেন (২৬)। বাবার নাম জাহাঙ্গীর আলম। গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন দাস বলেন, হোটেলের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে সাব্বির ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানায়, সাব্বিরকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

এসআই মিঠুন দাস বলেন, ‌’সাব্বির আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।‘

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

 

এসএ/দীপ্ত নিউজ