শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব
সাংগ্রাই উৎসব

রাঙামাটিতে বর্ষ বরণে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) এর আয়োজনে মারী স্টেডিয়ামে এই সাংগ্রাই উৎসব অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে এই উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন্ উপজেলা থেকে মারমাসহ নৃ–তাত্তিক জাতিগোষ্ঠির মানুষেরা এই অনুষ্ঠানস্থলে যোগ দিতে থাকে।

দুপুর গড়াতে অনুষ্ঠান স্থলটি পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয়। দুপুরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও সাংগ্রাই উদযাপন পরিষদের সভাপতি অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। আরো অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান প্রমুখ। সাংগ্রাই উৎসবের উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

আলোচনা সভায় বক্ত্যরা বলেন, সকলে মিলে মিশে আমরা একসাথে সকল উৎসব উদযাপন করছি, এই সাংগ্রাই উৎসব পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে। এটাই আমাদের ঐতিয্য। সকল অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির প্রতিরোধের মাধ্যমে স্মাট বাংলাদেশ বিনিমাণ করতে হবে।

আলোচনা সভা শেষে মারমাদের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয় এবং মারমাদের ঐতিহ্যবাহী ঘন্টাবাজিয়ে জলকেলি বা পানিখেলার উদ্ধোধন করা হয়।

যারপর মারমা তরুণ তরুণীরা একে অপরের গায়ে জল ছিটিয়ে পুরানো বছরের সকল গ্লানি, দু:খ দুর্দশা কাটিয়ে নতুন বছরকে স্বাগত জানান। দুপুর থেকে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিয্যবাহী গাণ ও নাচ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান যা চলবে সন্ধ্যা পর্যন্ত।

মিশু / আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।