শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’ পিতৃত্বকালীন ছুটি ঘোষণা

আদীব জামাল
আদীব জামাল
‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’ পিতৃত্বকালীন ছুটি ঘোষণা

মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি এখন থেকে পিতৃত্বকালীন ছুটির বিধান চালু করেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এই ঘোষণার মধ্যে দিয়ে দেশে প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে অনুমোদন হলো পিতৃত্বকালীন ছুটি। এই বিধান অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রচলিত সকল ছুটির সাথে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ্ আলী।

রবিবার (২ অক্টোবর) দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্যবিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় অনুমোদন হয়েছে এই বিধান।

বিধানটির বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনেক তরুণ ও মেধাবী শিক্ষকদের পাশাপাশি তরুণ কর্মকর্তা ও কর্মচারীও রয়েছেন। তাদের সন্তানদের দেখাশুনার জন্য আমরা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধানটি আমলে নিয়েছি। একজন সন্তানের কাছে মা যেমন গুরুত্বপূর্ণ ঠিক বাবার ভূমিকাও অপরিসীম। এই দিক বিবেচনা করে আমাদের শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারী যারা নতুন বিবাহিত তারা সর্বোচ্চ দুইবার পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সুযোগ পাবেন। এই সুযোগটি তাদের উদ্বেগজনক অবস্থা মোকাবিলায় সহায়ক হবে এবং মনস্তাত্ত্বিক প্রেষণা, অনুপ্রেরণাদায়ক হিসাবে কাজ করবে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. ফিরোজ আহমদ, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম–সচিব জহুরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম–সচিব সুব্রত ভৌমিক, লেজিসলেটিভ বিভাগের যুগ্ম–সচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূর ও রেজিস্ট্রার মো. সোহরাব আলীসহ প্রমুখ।

 

সিরাজুল ইসলাম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ