দীপ্ত নিউজ
ক্রিকেট

রবিবার বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রবিবার বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া

 

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আগামী রবিবার (১৯ নভেম্বর) স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

প্রথম সেমিফাইনালে কোহলি–আইয়ারের জোড়া শতক ও মোহম্মাদ সামির ৭ উইকেটের ভেল্কিতে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারায় স্বাগতিকরা। এতে এ আসরের অপরাজিত দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় রোহিত শর্মার দল।

দ্বিতীয় সেমিতে নিজেদের স্নায়ুচাপ সামলে প্রোটিয়াদের তিন উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

শ্বাসরুদ্ধকর এ জয়ে ২০ বছর পর আবারও ফাইনালে লড়বে ভারত–অস্ট্রেলিয়া।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।