শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
জাতীয়

রবিবার চালু হতে পারে মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রবিবার চালু হতে পারে মেট্রোরেল

অবিচার ও বৈষম্য দূরীকরণে ছয় দফা দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি থেকে কাজে ফিরছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সাত শতাধিক কর্মচারী। ফলে আগামী রবিবার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালানোর সম্ভাবনা দেখছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল।

মঙ্গলবার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ঢাকার জাতীয় প্রেস ক্লাবস্থ মেট্রোরেল স্টেশন পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

মো. এহছানুল হক বলেন, মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর–১০ এ দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।

ডিএমটিসিএলের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আবদুর রউফ জানান, গতকাল বিকাল ৫টা ১৫ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেখানে আন্দোলনকারীদের সব দাবি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়।

তিনি আরও বলেন, কর্মীদের মূল দাবি ছিল বেতন বৃদ্ধি, সেটি মেনে নেওয়া হয়। এছাড়া বর্ধিত বেতনের বকেয়া পরিশোধ–সংক্রান্ত আরেকটি দাবির সুরাহা করার জন্য কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বকেয়া বেতন পরিশোধ বাস্তবায়নের উপায় খুঁজে বের করবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় মেট্রোরেলের দুটি স্টেশনে ভাঙচুর হলে ১৮ জুলাই থেকে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ