দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত
সারাদেশে ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে মাটির মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ৪ ছিল।

যদিও ইউরোপীয়–ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪ দশমিক ৫।