রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে গৃহবধুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

মেহেরপুরের আমঝুপিতে বিদ্যুৎপৃষ্টে বিলকিস খাতুন (৫২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে একটি গুদামের তালা খোলার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বিলকিস খাতুন সদর উপজেলার আমঝুপি শেখ পাড়া এলাকার মইনুদ্দিন ওরফে মনির স্ত্রী।

বিলকিস খাতুনের প্রতিবেশী পাপ্পু জানান, বিলকিস খাতুন তার বাড়ির গোডাউনের লোহার দরজা খোলার সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ঠে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিলকিস খাতুনের নিকট আত্মীয় (জামাতা) এমএ লিংকন বলেন, ধারণা করা হচ্ছে গোডাউনের দরজার সাথে বৈদ্যুতিক তারের লিকেজ থাকার কারণে বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে। এই মৃত্যুর ঘটনা গোটা পরিবারে শোকের মাতম বইছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পার্থসারথি জানান মৃত অবস্থায় বিলকিস খাতুনকে হাসপাতালে নেয়া হয়েছিল।

 

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More