শিরোনাম
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি বিকালে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, যেভাবে দেখবেন ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে আঘাত হানবে, জানাল আবহাওয়া অধিদপ্তর গ্রেপ্তার হতেই আবারও ভাইরাল সাঈদ খোকনের আলোচিত বক্তব্য শিশু রামিসা ধর্ষণ ও হত্যা:হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৭ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত
প্রাইভেটকারের ধাক্কা

মেহেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় সবজি বিক্রেতা সবুজ ওরফে পটল (২৫) নিহত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর–কুষ্টিয়া সড়কের গোপালপুর গ্রামে খাজুর ঝুপি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ ওরফে পটল সদর উপজেলার গোপালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, গোপালপুর থেকে সবজি বিক্রি করে সবুজ বাড়ি ফেরার পথে দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শষ্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক প্রাইভেট কার ও তার চালকে আটকের চেষ্টা চলছে।

জাকির হোসেন/পূর্ণিমা/দীপ্ত নিউজ