দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

 

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রির অপরাধে মেহেরপুরে দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলার কাথুলী মোড় ও বড় বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাংস বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০৯ সালের ৩৮ ধারায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।