শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প
দীপ্ত নিউজ
রাজধানী

মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। ফলে কোন স্টেশন থেকে যাত্রীরা প্ল্যাটফর্মে উঠতে পারছেন না।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিট থেকে বন্ধ হয়ে যায় মেট্রোরেল সেবা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি। এছাড়া আজ ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিলো। অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি।

ডিএমটিসিএল আরও জানান, অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করেছে। দ্রুত সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে।

 

এসএ