শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মেঘনা নদীতে জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেঘনা নদীতে জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল–বাখেরা নামে পণ্যবাহী একটি নৌযান থেকে পাঁচ মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে মরদেহগুলো পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান।

নৌযানটি চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। এতে সার পরিবহন করা হচ্ছিল। জাহাজটির মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।

এসপি সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে বেলা তিনটায় জাহাজটির কাছে গিয়ে পাঁচটি কক্ষে পাঁচজনের মরদেহ এবং তিনজনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নৌযানটিতে আটজন মানুষই ছিল।

এসপি আরও বলেন, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।