বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মিশরের কায়রোতে ১১তম ডি৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মিশর গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় কায়রোতে পৌঁছান তিনি।

তাকে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান মিশরের বাণিজ্য বিষয়ক মন্ত্রী মোহামেদ শিমি। পরে, একান্ত বৈঠকে অংশ নেন তারা।

এর আগে মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের সরকারপ্রধান ১৯ ডিসেম্বর এ সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনের অংশ নেয়ার পাশাপাশি বৃহস্পতিবার মিসরের আলআজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More