শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় রাস্তায় প্লেন বিধ্বস্ত, নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মালয়েশিয়ায় রাস্তায় প্লেন বিধ্বস্ত, নিহত ১০

মালয়েশিয়ার সেলানগর প্রদেশে এলমিনা শহরে বিচক্রাফট মডেল–৩৯০ এর যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে দিকে এ ঘটনা ঘটে বলে জানান সেলাঙ্গর পুলিশ প্রধান কম দাতুক হোসেন ওমর খান।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার বলেছে, বিমানটি এলমিনা শহরের একটি সড়কে বিধ্বস্ত হয়েছে। এতে সেখানকার একটি গাড়ি ও মোটরসাইকেল দুমড়ে–মুচড়ে গেছে।

দেশটির পরিবহন সংস্থা জেটভ্যালেট এসডিএন বিএইচডির পরিচালিত বিমানটি দুপুর ২টা ৮ মিনিটে ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণের কথা ছিল প্লেনটির।

সুবাংয়ের বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে প্লেনটির প্রথম যোগাযোগ হয় দুপুর ২টা ৪৭ মিনিটে। তারা প্লেনটিকে ২টা ৪৮ মিনিটে অবতরণের ছাড়পত্র দেয়।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএএম) প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজামান মাহমুদ বলেছেন, দুপুর ২টা ৫১ মিনিটে কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখেন। প্লেনটি দুর্ঘটনার কবলে পড়লেও পাইলট কোনও জরুরি কল করেননি।

প্রাদেশিক পুলিশের প্রধান দাতুক হোসেন ওমর খান বলেন, “আমরা জানতে পারেছি ফ্লাইটে অন্তত দুজন ক্রু সদস্য এবং ছয়জন যাত্রী ছিলেন। তারা সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।”

তিনি আরও জানান, “উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে গাড়ির চালক ও মোটরসাইকেল ধাক্কা দিলে আরোহীর মৃত্যু হয়। গাড়ির ভিতরে আরও লোক ছিল কিনা, তা আমরা এখনও নিশ্চিত করতে পারিনি।”

সব নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ক্লাং–এর টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ