শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
রাজনীতি

মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার বড় ছেলে তারেক রহমান।

স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) সকাল আর বাংলাদেশ সময় রাত ১১ টার দিকে লন্ডন ক্লিনিকে যান তিনি।

বিএনপি অফিসিয়াল ফেইসবুক পেইজে মায়ের জন্য হাসপাতালে তারেক রহমানের খাবার নিয়ে যাওয়ার একটি ভিড়িও পোস্ট করা হয়।

ভিডিও ক্যাপশনে বলা হয়– হাসপাতালে বেগম খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান।

৪৩ সেকেন্ডের ভিড়িওতে দেখা যায়, তারেক রহমান ও জোবায়দা রহমান কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে আসছেন।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরেফ) ইউরোপের সমন্বয়ক কামাল হোসেন‘কে দেখা যায়।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে মঙ্গলবার (০৭ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন খালেদা জিয়া।

 

এসএ