শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মানিকগঞ্জে শহীদ রফিকের নামে বিশ্ববিদ্যালয়ের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে শহীদ রফিকের নামে বিশ্ববিদ্যালয়ের দাবি
শহীদ রফিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রেস কনফারেন্স

মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রেস কনফারেন্স করেছে বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক প্রেস কনফারেন্স এর লিখিত বক্তব্য পাঠ করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে অথচ ১টি বিশ্ববিদ্যালয়ও কোন ভাষা শহীদের নামে নামকরণ করা হয়নি। যা খুবই লজ্জার এবং শহীদদের প্রতি অবমাননাকর। তাই ভাষা ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের নামে মানিকগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াছমিন, সাংগঠিক মো. নাজমুল হাসান, কৃষি ও সমবায় বিষয়ক মো. আজহারুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান শাহীন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মো. সাকিবুল ইসলাম রিকসনসহ স্থানীয় গণ্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

আরও পড়ুন: জাহিদ মালেকের মন্ত্রিত্ব না থাকায় হতাশ মানিকগঞ্জবাসী

 

চন্দন / আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।