শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানবতা বিরোধী মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আদীব জামাল
আদীব জামাল
মানবতা বিরোধী মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নাটোরের লালপুরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফসিয়ার রহমানকে (৬৫) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৬ জুলাই) রাতে লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফসিয়ার রহমান যশোরের বাঘাপাড়া থানার ছোট খুদরা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।

বুধবার বিকালে একপ্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব–৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

পুলিশ সুপার ফরহাদ জানান, ফসিয়ার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালে অপহরণ, নির্যাতন, আটক, ৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন। তিনিসহ যশোরের ৪ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমানিত হলে চলতি বছর ২৫ জুন তারিখ আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারপতি মো. শাহিনুর ইসলাম এর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুন্যাল রাজাকার ফসিয়ারসহ ৪জনের বিরুদ্ধে মৃতুদন্ডের আদেশ প্রদান করেন।

তিনি আরও জানান, ফসিয়ার রহমান তার মৃত্যুদন্ডের আদেশের পর থেকে ছদ্দবেশে দেশের বিভিন্ন স্থানে আত্ম গোপনে থাকে। পরে র‌্যাব–৫ ও র‍্যাব–৬ একত্রে তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া থেকে ফসিয়ার রহমানকে গ্রেফতার করা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।