বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

Avatar photoAdib Jamal

মাগুরার মহম্মদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে ওসমান (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মহিমানগর গ্রামের সেলিম মোল্যার পুকুরে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সকাল ১০ টার সময় ভাসমান অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ওসমান ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কাতলাসুর গ্রামে নুর হোসেনের ছেলে।

মরদেহের প্যান্টের পকেট থেকে পুলিশ একটি মোবাইল ফোন উদ্ধার করে। পরে তার সিম থেকে বিভিন্ন নম্বরে যোগাযোগ করে পুলিশ তার পরিচয় শনাক্ত করে।

নিহতের মামা তারিকুল ইসলাম জানান, গত (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হয় ওসমান। বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান পায়নি। সকালে হঠাৎ ফোন আসে একটি পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা মরদেহটি দেখে থানায় ফোন দেয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরহতালে ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা জানিয়েছে সে দীর্ঘদিন মৃগী রোগসহ নানা রোগে ভুগছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

শ্রাবণ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More