শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ কাগজপত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ কাগজপত্র

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে আমিনুর রহমান ডিগ্রি কলেজ–সংলগ্ন শাখায় এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র।

মহম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার বিল্লাল মৃধা বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ব্যাংকের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখা ম্যানেজার সোহানা সুলতানা বলেন, কে বা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে অফিসে আগুন দিয়েছে। এতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।

মহম্মদপুর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এসএ