শিরোনাম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মহেশপুর সীমান্তে ৭৩২ নিষিদ্ধ যৌনউত্তেজক ট্যাবলেট জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মহেশপুর সীমান্তে ৭৩২ নিষিদ্ধ যৌনউত্তেজক ট্যাবলেট জব্দ
আসামীবিহীন ৭৩২ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আসামীবিহীন ৭৩২ পিচ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা এবং ১৪জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি এসব জব্দ করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার–৬০/৩৩–আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বাশঁ বাগানের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭৩২ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ৫৮ বিজিবি‘র অধীনস্থ শ্যামকুড়, পলিয়ানপুর এবং বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা হতে নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ১৪ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।

ইএ/সোহাগ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।