শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ভূমিকম্পে আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভূমিকম্পে আহত ২০
ভূমিকম্পে আহতরা

ভূমিকম্পে কুমিল্লায় অন্তত ২০ জন আহত হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি মসজিদের দেয়ালে ফাটল ধরেছে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯:৩৫ মিনিটে কুমিল্লাসহ আশে পাশের এলাকায় ৫.৬ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভব হয়েছে।

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ভুইয়া জানান, ভূমিকম্পের উৎপত্তর স্থল কুমিল্লা থেকে ৪৫ কিঃমিঃ দূরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী জানান, ভূমিকম্পের সময় কুমিল্লা ইপিজেডে দৌড়াদৌড়ি করে বের হতে গিয়ে তিনজন শ্রমিক আহত হয়েছেন। দুজন প্রাথমিক চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরে গেছেন। একজন ভর্তি আছেন এছাড়াও সিড়ি দিয়ে নামতে গিয়ে এক ছাত্রী পা ভেঙ্গে ফেলেছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ত্রিনাথ সাহা জানান, উপজেলার মীরশ্বানি এলাকায় ভূমিকম্পে একটি গার্মেন্টসের ১৭ জন শ্রমিক আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: কেঁপে উঠল বাংলাদেশ

 

শাকিল/মোরশেদ আলম/দীপ্ত নিউজ