শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (৩ নভেম্বর) নামাজ পড়ার সময়সূচি টেলিভিশনে আজকের খেলা (৩ নভেম্বর ২০২৬)
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতে নাগরিকত্ব আইন কার্যকর, ধর্মঘটে আসামের বিরোধীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে নাগরিকত্ব আইন কার্যকর, ধর্মঘটে আসামের বিরোধীরা
সংগৃহীত ছবি

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরের প্রতিবাদে ধর্মঘট ডেকেছে আসামের বিরোধী দলগুলো।

মঙ্গলবার (১২ মার্চ) এ ধর্মঘট ডেকেছে আসামের বিরোধী দলগুলো।

আইনটি নিয়ে এরই মধ্যে আসামসহ উত্তর–পূর্ব ভারতে বিক্ষোভ শুরু হয়েছে। সোমবার রাতে আসামের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আইনের অনুলিপি পুড়িয়ে প্রতিবাদ জানায়। এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভারতে নারী পর্যটককে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৫ 

সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল–সহ বিরোধী দলগুলির নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ২০১৯ সালের ডিসেম্বরে এই আইন পাস করে। আইনটি পাস হওয়ার সময় রাজধানী দিল্লিতে অবরোধ ও দাঙ্গাসহ সারা ভারতে প্রতিবাদ হয়।

সোমবার ভারতে কার্যকর করা হয় বিতর্কিত সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন।

আল / দীপ্ত সংবাদ