রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রোববার (২৩ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের মোস্ট হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে দুই দল।

ম্যাচটি দেখতে মুখিয়ে আছে দুই দলের সমর্থকরা। টিকিটের চাহিদাও তুঙ্গে। আইসিসি এক বিবৃতিতে জানায়, টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ম্যাচের বেশিরভাগ টিকিট। তবে বৃষ্টিতে ভেসে যেতে পারে ম্যাচটি। কোনো বল মাঠে না গড়াতেই পণ্ড করা হতে পারে ম্যাচটি। অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে; যা দেশটির পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশিই হচ্ছে।
অস্ট্রেলিয়া সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে এশিয়ান দুই চির প্রতিদ্বন্দ্বীর জয়ের লড়াই। আর সেই সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। কেবল বৃষ্টি নয় এর সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

সাধারণত, বৃষ্টি বিঘ্নিত ম্যাচের দিনেও কম করে হলেও পাঁচ ওভারের খেলা খেলতে হয়। তবে প্রবল বৃষ্টিপাত হলে এই অল্প পরিমাণ ম্যাচ চালানোও হয়তো সম্ভবপর হয়ে উঠবে না। এদিকে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More