
‘ব্রি ধান-১০৩’ চাষে সফল ফেনীর চাষিরা

‘ব্রি ধান-১০৩” নামের উচ্চ ফলনশীল একটি ধানের চাষ করে সাফল্য পেয়েছেন ফেনীর চাষিরা। এই ধানে রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়। তাই অন্যান্য জাতের চেয়ে, প্রতি হেক্টরে এক মেট্রিক টন বেশি ফলন পাওয়া যায়।
ব্রি ধান-১০৩ এ উচ্চ ফলনশীল জাতের ধানের সব বৈশিষ্ট্য রয়েছ। দানা লম্বা ও চিকন। পূর্ণ বয়স্ক একটি গাছের গড় উচ্চতা ১২৫ সেন্টিমিটার।পাতা হালকা সবুজ। ধান পাকার সময় পাতা সবুজ থাকে।
এ জাতটি রোপা আমন মৌসুমে বৃষ্টি-নির্ভর চাষাবাদের উপযোগী। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময়। প্রথমবার চাষেই সাফল্য পেয়েছেন ফেনীর চাষিরা। আমন মৌসুমে প্রতি হেক্টরে অন্য জাতের ধান ৫ মেট্রিক টন উৎপাদন হলেও, ”ব্রি ধান-১০৩” ছয় মেট্রিক টনের বেশি হয় বলে জানান চাষিরা।
এই ধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। তিনি বলেন- ”ব্রি ধান-১০৩” সারা দেশে চাষ হলে, মোট উৎপাদন অনেক বাড়বে।





