শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বৃষ্টির আশায় বিভিন্ন জেলায় বিশেষ নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃষ্টির আশায় বিভিন্ন জেলায় বিশেষ নামাজ
ইসতিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি : সংগৃহীত

গরম থেকে পরিত্রাণ ও বৃষ্টির আশায় বিভিন্ন জেলায় ইসতিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। এবার রাজশাহীতে এই বিশেষ নামাজ আদায় হলো।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করা হয়।

এ নামাজের আয়োজন করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখা।

নামাজে অংশগ্রহণকারীরা জানান, বৃষ্টির জন্যই মূলত নামাজ আদায় করা হয়েছে। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ও তওবা করে মুসল্লিরা নামাজ পড়েছেন। নামাজ শেষে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন হামিদী বলেন, দুই রাকাত নামাজ শেষে খুতবা পড়া হয়। পরে দোয়া হয়।

তিনি বলেন, আমরা সবাই তওবা করেছি; প্রার্থনা করেছি। পরম করুণাময় আল্লাহ তার বান্দাদের প্রার্থনা শুনবেন এবং কষ্ট লাঘবের জন্য হলেও প্রকৃতিতে বৃষ্টি প্রদান করবেন। একই স্থানে আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) ও পরবর্তী সময়ে আবারও এই নামাজ আদায় করা হবে বলে ঘোষণা দেন তিনি।

এদিকে একই সময় নগরীর ভাটাপাড়া ঈদগাহ মাঠে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজের জামাত হয়। দুপুরে পুঠিয়াসহ কয়েকটি স্থানে এই নামাজ আদায় করা হবে।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।