শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

তিন দফা দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্যান্য বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এর ফলে রাজধানী ব্যস্ততম এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা “চাকরি চাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর”, “ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড”, “কোটা না মেধা, মেধা মেধা” ইত্যাদি স্লোগান দেন।

দাবিগুলো হলো—

১. নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।

‎২. ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, ৩ দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেছেন। এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। আইন–শৃঙ্খলা ঠিক রাখতে পুলিশ মাঠে আছে।

এর আগে, সোমবার (২৫ আগস্ট) নেসকো কার্যালয়ে বুয়েট ইইই বিভাগের ১৭ ব্যাচ শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন‘কে ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ‌‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় প্রকৌশল শিক্ষার্থীরা।

 

এসএ