শিরোনাম
৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই
দীপ্ত নিউজ
খেলা

বিসিবি পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিসিবি পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিদর্শনে আসেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টাকে বরণে মিরপুর শের–ই–বাংলায় ছিল রাজ্যের ব্যস্ততা।

দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অব ক্রিকেট যেন মুহূর্তেই প্রাণ ফিরে পেয়েছে।

ক্রীড়া উপদেষ্টার আগেই বিসিবিতে আসেন তামিম ইকবাল। দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুর শের–ই–বাংলায় আসেন সাবেক এই অধিনায়ক। খানিক বাদেই আসেন আসিফ মাহমুদ। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও।

মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার নাফিসরা। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। পরে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় কথা বলেছেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা।

শুরুতে আসিফ মাহমুদ বলেন, ‘নতুন দায়িত্ব পাওয়ার পর, আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি। এখানে (বিসিবিতে) আসা হয়েছে অবকাঠামোগত যে ব্যবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম। ঘুরে ঘুরে সব দেখলাম সব।‘

নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে বলেন, ‘নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে উইমেনস টি–টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারগুলো একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলা ঠিক করে দিতে পারব।‘

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ