শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিশ্বের বিভিন্ন দেশের চলা যুদ্ধ বন্ধ করুন: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বের বিভিন্ন দেশের চলা যুদ্ধ বন্ধ করুন: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্বের বিভিন্ন দেশের চলা যুদ্ধ ও গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ডে জাতিসংঘের ৮০তম এসকাপ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। এটা অবশ্যই বন্ধ হওয়া উচিৎ। কারণ যুদ্ধ কখনও কোনো সমাধান দিতে পারে না, প্রাণহানি ছাড়া। শিশু ও নারীরাই বেশি ভুক্তভোগী। তরুণ প্রজন্মও মারা যাচ্ছে, তাহলে কেন যুদ্ধ? তাই বিশ্ব নেতাদের আহ্বান জানাচ্ছি, বিশ্বের চলমান যুদ্ধ বন্ধ করুন।‘

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।