দীপ্ত নিউজ
শিক্ষা

বিদেশে উচ্চ শিক্ষা সাশ্রয়ী করতে অনুষ্ঠিত হলো এডুকেশন এক্সপো

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বিদেশে উচ্চ শিক্ষা সাশ্রয়ী করতে অনুষ্ঠিত হলো এডুকেশন এক্সপো
ছবি: সংগৃহীত

এডুকো ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এডুকেশন এক্সপো।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গুলশান–২ এর একটি হোটেলে এই ফেয়ার অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করিয়ে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। বিদেশে উচ্চ শিক্ষা সাশ্রয়ী করতে এই উদ্যোগ নিয়েছেন তারা।

এক্সপোতে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ এবং পাথওয়ে প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও মালয়েশিয়ার ৯০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।