শিরোনাম
স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিদেশি পর্যবেক্ষকদের জন্য বিমানবন্দর-হোটেলে থাকবে হেল্প ডেস্ক: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিদেশি পর্যবেক্ষকদের জন্য বিমানবন্দর-হোটেলে থাকবে হেল্প ডেস্ক: ইসি

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য বিমানবন্দর–হোটেলে হেল্প ডেস্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে (ইসি) আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব অতিথি, পর্যবেক্ষক, সাংবাদিক আসবেন তাদের জন্য বিমানবন্দরে এবং হোটেলে স্থাপন করা হবে হেল্প ডেস্ক। সেখান থেকে তারা খুব সহজেই তাদের বিষয়গুলো জেনে সার্বিক গাইড লাইন এবং পরবর্তী করণীয় বিষয়ে সাপোর্ট পাবেন।

নির্বাচনকে কেন্দ্র করে অতিথি, পর্যবেক্ষকসহ কত সংখ্যক ব্যক্তি আসছেন, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা এখনো চূড়ান্ত করা হয়নি যে কতজন আসবেন। কারণ যারা নিজ খরচে আসবেন তাদের জন্য আমরা আবেদনের সময় বর্ধিত করেছি ৭ ডিসেম্বর পর্যন্ত। আর যারা আমন্ত্রিত অতিথি তাদের রেজিস্ট্রেশনের সময় রয়েছে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ফলে এই সময়ের পরে সঠিক সংখ্যা বলা যাবে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক এবং অতিথি হিসেবে কতজন আসছেন।

ইতিমধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণের জন্য আবেদন জানিয়েছে। আর ৩৮টি দেশ ও চারটি সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে ইসি।

তিনি বলেন, ‘কত জন আসবেন, কোন ক্যাটাগরির আসবেন, সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। যেমন— অতিথি প্রধান নির্বাচন কমিশনার হলে একরকম, আর সচিব হলে আরেক রকম হবে, আবার নির্বাচন কমিশনার হলে নিরাপত্তা একরকম হবে। কাজেই কারা আসবেন, তা না জানা পর্যন্ত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে বলতে পারবো না। তবে তাদের নিরাপত্তাসহ সব ব্যবস্থাই সুন্দরভাবে করা হবে।’

 

আল / দীপ্ত সংবাদ