শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায়, জামায়াতের অভিযোগ ভিত্তিহীন: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায়, জামায়াতের অভিযোগ ভিত্তিহীন: মির্জা ফখরুল
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, জামায়াতে ইসলামীর আমীরের এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে জামায়াত। এছাড়া তারা স্বৈরাচার ব্যবস্থা ফেরানোর চেষ্টা করছে কিনা তা দেশবাসীকে ভেবে দেখার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবসে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। সমাবেশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। কর্মসূচি সফল করতে রাজধানীর নয়াপল্টনে যৌথসভার আয়োজন করে বিএনপি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। সভার আলোচনা ছাপিয়ে কেন্দ্রবিন্দুতে উঠে আসে জামায়াতে ইসলামীর আমীরের সাম্প্রতিক এক বক্তব্য। যেখানে বিএনপির বিরুদ্ধে ক্ষমতার জন্য ‘ইঞ্জিনিয়ারিং‘ করার অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের কড়া জবাব দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল আরও বলেন, যারা ষড়যন্ত্রের রাজনীতি করে টিকে থাকতে চায়, তাদের রাজনৈতিকভাবে নির্মূল করবে বিএনপি।