রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাপ্রতি ১০০ টাকার বেশি বর্জ্য চার্জ নেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, বর্জ্য ঠিকাদাররা একেক বাসা থেকে ১০০ টাকার বেশি বর্জ্য নেওয়ার চার্জ বা বিল নিতে পারবেন না। এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান মিয়া বলেন, নাগরিকদের সেবা প্রদানে সিটি কর্পোরেশন সর্বদা নিয়োজিত আছে। নাগরিকদের থেকে যে কোনো সেবার বিপরীতে কোনো অসদুপায় অবলম্বন করলে সে যেই হোক তার বিরুদ্ধে সিটি কর্পোরেশনের নিজস্ব আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আওতাধীন ৭৫টি ওয়ার্ডে প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করা হয়েছে। যাচাইবাছাই শেষে অচিরেই নতুন ঠিকাদার নিয়োগ করা হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর মেয়াদ আগামী ২ মাসের মধ্যে শেষ হবে। বর্জ্য ব্যবস্থাপনার গতি ও মানোন্নয়ন নিশ্চিত করতে নতুন নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে। অত্যন্ত মানবিক কারণে নতুন ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত আগের ঠিকাদার কাজ চালিয়ে যেতে পারবেন। তবে কারো বিরুদ্ধে বেশি চার্জ নেওয়ার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে একই নিয়মে বর্জ্য ব্যবস্থাপনা চার্জ নিতে হবে। এ বিষয়ে বেশি নেওয়ার কোনো সুযোগ নেই।

প্রশাসক বলেন, সিটি করপোরেশনে বসে আমাদের পক্ষে প্রতিটি ওয়ার্ডের বাসা বাড়ির খোঁজখবর নেওয়া সম্ভব নয়। তবে কেউ যদি অভিযোগ করেন তবে তাৎক্ষণিকভাবে সেটার ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More