শিরোনাম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
জাতীয়

বাধ্যতামূলক অবসরে স্বরাষ্ট সচিব জাহাংগীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাধ্যতামূলক অবসরে স্বরাষ্ট সচিব জাহাংগীর

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে।

বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, যেহেতু জাহাংগীর আলমের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া প্রয়োজন বলে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি অবসর আইন–২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো।


বিধি অনুযায়ী তিনি অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব পদে যোগদান করেন মো. জাহাংগীর আলম।

গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়, যা ৩০ মে থেকে কার্যকর হয়।

জাহাঙ্গীর আলম এ বছরের ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন। অন্তর্বর্তী সরকারের সময়ে তার নিয়োগ বাতিলের জন্য দাবি ওঠে।