শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাগেরহাটে যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাগেরহাটে যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলার মোংলা উপজেলার দিগরাজ বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টি তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, র‌্যাব-৬ এর সদর কোম্পানির স্কট কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, মোংলা উপজেলার দিগরাজ বাজারে বিভিন্ন হোটেল ও মিষ্টি তৈরির কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ভাই ভাই ঘোষ ডেয়ারি কে ৭ হাজার টাকা, আদি ঘোষ ডেয়ারিকে ১০ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ২০ হাজার টাকা করে মোট তিনটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পঁচাবাসি মিষ্টি এবং মিষ্টি তৈরির মালামাল ধংস করা হয়।

এসময় সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

এমি/দীপ্ত