শিরোনাম
হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৪ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
জাতীয়

বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে নয়া দিল্লিতে জি–টুয়ান্টি সম্মেলনের সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর। সে সময় জো বাইডেনকে ঢাকা সফরের অনুরোধ করেন শেখ হাসিনা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, মার্কিন প্রেসিডেন্ট ঢাকা সফরে সম্মত হয়েছেন। এমনকি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিনকেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, কখন বাংলাদেশ সফরের জন্য ভাল সময়। জবাবে ড. মোমেন জানিয়েছেন ডিসেম্বর থেকে মার্চ, এ সময়ে শীত থাকায় বাংলাদেশ সফরের জন্য ভাল। তবে জো বাইডেনের সফর কখন হবে সেটি এখন সিদ্ধান্ত হয়নি বলে ড. মোমেন জানান।

প্রসঙ্গত, জি–টুয়েন্টি সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতে পৌঁছান জো বাইডেন ও শেখ হাসিনা। বহুপক্ষীয় এই আসরের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট ১৫টি দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলাপ–আলোচনা করেন। এ দিন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ, শেখ হাসিনা ও জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেন মোদি।

শায়লা/দীপ্ত নিউজ