শিরোনাম
নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠুর মানদণ্ডে হয়নি: যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠুর মানদণ্ডে হয়নি: যুক্তরাজ্য
প্রতীকী ছবি

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্য। সোমবার (৮ জানুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে এ মত প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি।

এছাড়া বিরোধী দলীয় নেতা কর্মীদের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ব্রিটেন। পাশাপাশি নির্বাচনী প্রচারণার সময় সহিংসতা ও ভয়ভীতি দেখানোর নিন্দাও জানানো হয় বিবৃতিতে। রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই বলে মন্তব্য করে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

আল / দীপ্ত সংবাদ