শিরোনাম
ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫ ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৭ অক্টোবর ২০২৬ রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ মঙ্গলবার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশে কার্যক্রম সম্পন্ন করেছে ভারতীয় মেডিকেল টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশে কার্যক্রম সম্পন্ন করেছে ভারতীয় মেডিকেল টিম

বাংলাদেশে কার্যক্রম সমাপ্ত করে ভারত ফিরে গেছে দেশটির দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল– রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল বিশেষজ্ঞ নিয়ে গঠিত ভারতীয় মেডিকেল টিম।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে ভারতীয় মেডিকেল টিম বাংলাদেশ ত্যাগ করে।

ঢাকা অবস্থানকালে ভারতীয় মেডিকেল টিম, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস)-এ বাংলাদেশি সহযোগীগণের সাথে কাজ করেছে, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ প্রদান করেছে।

ভারতীয় টিম এনআইবিপিএস–এ অনুসৃত চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবিলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছে।

এই মর্মান্তিক ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসনের জন্য, ভারত আরও উন্নত চিকিৎসার প্রয়োজনসহ বাংলাদেশকে যেকোনো সহায়তা প্রদানের জন্য তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ভারত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী‘র সহায়তা ও সহযোগিতা আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৪ সদস্যের ভারতীয় মেডিকেল টিম বাংলাদেশ এসেছিল ২৩ জুলাই।

প্রসঙ্গত, ২১ জুলাই বেলা সোয়া একটার দিকে রাজধানী দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।