শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বরিশালে বিভিন্ন আয়োজনে চলছে পহেলা বৈশাখ উদযাপন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বরিশালে বিভিন্ন আয়োজনে চলছে পহেলা বৈশাখ উদযাপন
বিভিন্ন আয়োজনে চলছে পহেলা বৈশাখ উদযাপন

আজ পহেলা বৈশাখ। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংঙ্গীত, মঙ্গলগীত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও গুনীজণীজন সম্মাননা, রাখি বন্ধন সহ মঙ্গল শোভাযাত্রার অনলাইনে ভাচুয়ালী উদ্ধোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

নগরীর বিএম স্কুল মাঠে সকাল সাড়ে ৬ টায় প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের বৈশাখী উৎসব শুরু করে উদীচী ও বরিশাল নাটক। এরপর পরই রাখি বন্ধন ও ঢাক উৎসব অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় শুরু হয় সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা। বিএম স্কুল থেকে শুরু হয়ে মঙ্গল শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

এছাড়াও সকাল ১০টায় আয়োজন করা হয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা। পহেলা বৈশাখ থেকে ৩ বৈশাখ পর্যন্ত বিএম স্কুল মাঠে আয়োজন করা হয়েছে ৩৯তম উদীচী বৈশাখী মেলার। প্রতিদিন সন্ধ্যায় মেলা মাঠে আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আবহমান বাংলার সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতে কৃত্রিম বাঘ, টাট্টু, ঘোড়া, পাখি, বাঁশি বাদক রাখালের ভাষ্কর্য, লোকচিত্র, মুখোশ, রাখি ও মুকুট নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় তারা।

আফ/দীপ্ত সংবাদ