শিরোনাম
হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৪ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার সবচেয়ে বড় উৎস বেগম মুজিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার সবচেয়ে বড় উৎস বেগম মুজিব

 

সরাসরি রাজনীতির সাথে যুক্ত না থেকেও বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার সবচেয়ে বড় উৎস ছিলেন বেগম মুজিব। সাধারণ গৃহবধূ হয়েও জীবনের শেষমুহূর্ত পর্যন্ত তিনি জাতির পিতার পাশে থেকে দেশ ও জাতির কল্যাণে অবদান রেখেছেন।

শেখ ফজিলাতুননেছা ছিলেন দুঃখ–কষ্ট–বেদনার উপলব্ধিতে সর্বজয়ী এক আত্মত্যাগী নারী।

বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুননেছা মুজিব, ডাকনাম রেনু। মাত্র তিন বছর বয়সে বাবা আর পাঁচ বছর বয়সে মাকে হারানো রেনু পেয়েছিলেন হৃদয়বান এক স্বামী। যিনি টুঙ্গিপাড়ার খোকা থেকে হয়ে উঠেন বাঙালির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু। যার প্রেম–ভালোবাসা–স্নেহ–মমতায় রেনু ছিলেন বিমুগ্ধ।

বঙ্গবন্ধুর পাঁচ সন্তানের সংসার একাই সামলেছেন বঙ্গমাতা। বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন, তখন রেনু ছিলেন খোলা কারাগারে। সংসার, মামলা–মোকাদ্দমার খরচ সবকিছু জোগাড় করতে হিমশিম খেতে হতো। এমনকি সন্তান জন্মদানকালেও অনেকসময় বঙ্গবন্ধুকে পাশে পাননি বেগম মুজিব।

ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের দুর্দিনে তিনি দল চালিয়েছেন। দক্ষ ম্যানেজারের মতো সামলেছেন বঙ্গবন্ধুর পিতা–মাতাসহ পুরো পরিবারকে। একজন সাধারণ গৃহবধূর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অতুলনীয়।

মৃত্যু আলাদা করেছে মুজিব–রেনুর আত্মার বন্ধনকে। বঙ্গবন্ধু চিরনিদ্রায় শায়িত গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় আর বঙ্গমাতা ঢাকার বনানী কবরস্থানে। জীবদ্দশায় দু‘জনই লিখেছেন বাংলাদেশের স্বাধীনতার অমরকাব্যগাথা।

 

আল/ দীপ্ত সংবাদ