শিরোনাম
হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৪ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু রবিবার

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট‘ শুরু হচ্ছে।

রবিবার (২৬ মে) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ৯ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত চতুর্থ আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার তিন মহাদেশের ১২টি দেশ অংশ নিচ্ছে।

অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে– পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।

শনিবার (২৫ মে) বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে অংশগ্রহণকারী ১২টি দেশের অধিনায়কদের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

এদিন ম্যানেজার সভায় টুর্নামেন্টের গ্রুপিং ও খেলার সময়সূচিও চূড়ান্ত করা হয়।

উদ্বোধনী দিনের ৪টি ম্যাচের একটিতে গত তিনবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে বিশ্বকাপের শেষ দুইবারের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া।

উদ্বোধনী দিনের প্রথম দিনের প্রথম ম্যাচে সন্ধ্যা ৫টায় নেপাল ও সন্ধ্যা ৬টায় ইরাক ও সন্ধ্যা ৭টায় থাইল্যান্ড উগান্ডার মুখোমুখি হবে।

এরই মধ্যে সব দল ঢাকায় এসে পৌঁছেছে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা।

যে গ্রুপে যে দলগুলো–

‘এ‘ গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।

‘বি‘ গ্রুপে রয়েছে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপান।

১ জুন গ্রুপের খেলা শেষ হলে দুই গ্রুপের শীর্ষ দুই দল ২ জুন সেমিফাইনাল খেলবে। ৩ জুন ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।