শনিবার, জুন ৬, ২০২৬
শনিবার, জুন ৬, ২০২৬

৩৫ মিনিট পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বৈরী আবহাওয়ার কারণে ৩৫ মিনিট বন্ধ থাকার পর আবারও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে ৩৫ মিনিট বন্ধ থাকার পর আবারও পাটুরিয়াদৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ২টা ৫০ মিনিটে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

একই সঙ্গে লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।

ডিজিএম আব্দুস সালাম বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন আবার নিয়মিত পারাপার চলছে।’

এর আগে, দুপুর ২টা ১৫ মিনিটে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এ নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আকস্মিক ঝড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হলে পুনরায় পারাপার শুরু করা হয়।

উল্লেখ্য, বর্তমানে পাটুরিয়াদৌলতদিয়া নৌরুটে ছোটবড় ১০টি ফেরি ও ১৭টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More