শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজধানী

ফের সায়েন্সল্যাব অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফের সায়েন্সল্যাব অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাবে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাবে অবরোধ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপস্থিত শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জটলা বেঁধে ‘অধিভুক্তি না মুক্তি, মুক্তি, মুক্তি’,‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার–অধিকার অধিকার’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না মানবো না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানবো না’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।

এদিকে, সায়েন্সল্যাব মোড় ব্লকেড করার কারণে ওই এলাকার আশপাশের সড়কে বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। এতে করে দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আল ‌/ দীপ্ত সংবাদ