শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

ফেব্রুয়ারি মাসেই শুরু অমর একুশে বইমেলা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফেব্রুয়ারি মাসেই শুরু অমর একুশে বইমেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরই যথারীতি ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা– ২০২৬ শুরু হবে। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হলেই বইমেলার তারিখও ঘোষণা করা হবে।

রবিবার (২ নভেম্বর) বিকালে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি প্রতিনিধি দলের সঙ্গে বাংলা একাডেমি মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত বৈঠকে বইমেলা–২০২৬ এর সময় নির্ধারণ নিয়ে আলোচনা হয় বলে বাংলা একাডেমি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। একইসঙ্গে রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এরমধ্যে আসছে জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাবটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে।

 

এসএ